• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারালেন

বিনোদন ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পি.এম.
শাকিব খান-ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। টুর্নামেন্টে দল সাফল্য না পেলেও, শাকিব খানের উপস্থিতি গ্যালারিতে বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি করেছিল। ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মধ্যে এক অন্যরকম সংযোগও তৈরি হয়েছিল।

আজ (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে বিপিএলের ক্রিকেটার নিলামের সময় দলের সঙ্গে শাকিব খানের উপস্থিতি দেখা যায়নি। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৬টি দল: ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।  শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আর নেই। 

গতবার ঢাকা ক্যাপিটালসের মালিক ছিলেন রিমার্ক হারল্যান। এবার দলের মালিকানা চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে চলে গেছে। নতুন মালিকানা সূত্রে জানা গেছে, শাকিব খানের কোনো অংশগ্রহণ নেই। শাকিব খান ইতোমধ্যেই রিমার্ক-হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে গেছেন। তাই বর্তমানে তার ঢাকা ক্যাপিটালস বা রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে সংযোগ নেই।

২০২৪ সালের বিপিএল ১৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে ২৬ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ফাইনাল ম্যাচ হবে ২৩ জানুয়ারি।

বর্তমানে শাকিব খান ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। ছবিতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে। ছবিটি সম্ভাব্যভাবে ঈদুল ফিতরে মুক্তি পাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’