• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘গেজেট ওহীর বাণী নয়, আগে গণভোট’ : গোলাম পরওয়ার

রাজশাহী ব্যুরো    ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পি.এম.
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

রোববার (৩০ নভেম্বর) রাজশাহী মাদরাসা ময়দানে ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এ দাবি তুলে ধরেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে। তাই সরকারকে আগে গণভোটের তারিখ নির্ধারণের আহ্বান জানান তিনি।

তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে উত্তরাঞ্চলের ত্যাগ ও ভূমিকার ভিত্তিতে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ৮ দলীয় জোট অভিন্ন ৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, যা সারা দেশে নতুন জাগরণ সৃষ্টি করেছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারের গেজেট কোনো ওহীর বাণী নয়—প্রয়োজনে তা সংশোধন করতে হবে।’ জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলোর বিস্তারিত প্রকাশ না করাকে তিনি জনগণের জানার অধিকার লঙ্ঘন বলেও অভিযোগ করেন।

নির্বাচনের আগে প্রশাসনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি দাবি করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ৮ দলীয় জোটের সভা-সমাবেশে হামলার ঘটনা ঘটছে। আদালত এলাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, আইন-শৃঙ্খলার পরিস্থিতি নাজুক; এ অবস্থায় নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করাও চ্যালেঞ্জ।

গোলাম পরওয়ার গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে দুর্নীতি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতির পরিবর্তনের পথ সুগম হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের শুভেচ্ছা বার্তাও পাঠ করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার