• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচনে গতবারের মতো এবারও সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র প্রতিবেদক মাইনুল হাসান সোহেল। 

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোট দিয়েছেন।

এর আগে সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৫ টায়। 

আবু সালেহ আকন ৫০৯ ভোট এবং মাইনুল হাসান সোহেল ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এছাড়া ৭৭০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেহ্দী আজাদ মাসুম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক হয়েছেন মো. জাফর ইকবাল। ৭৯২ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল। 

এদিকে ৪০৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এম জসিম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রাশিম (রাশিম মোল্লা)। ৭২৯ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজান চৌধুরী। ৭৫০ ভোট পেয়ে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদ সোহেল। 

ক্রীড়া সম্পাদক হিসেবে ৮১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক রুবেল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন। ৮৫১ ভোট পেয়ে আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল হক ভূঁইয়া এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিক মৃধা। 

এদিকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন এবং সুমন চৌধুরী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়