• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

খালেদা জিয়ার অসুস্থতায় গোটা জাতি উদ্বিগ্ন-মর্মাহত : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পি.এম.
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: ভিওডি বাংলা

গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন দেশনেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতায় গোটা জাতি উদ্বিগ্ন ও মর্মাহত। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন।

তিনি বলেন- বর্তমান সময়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা শুধু একটি রাজনৈতিক দলের চিন্তার বিষয় নয়, এটি এখন সমগ্র জাতির উদ্বেগের কেন্দ্রবিন্দু। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও বহুদলীয় রাজনীতির অগ্রযাত্রায় যেভাবে ভূমিকা পালন করেছেন, তা তাকে জাতির ইতিহাসে অনন্য উচ্চতায় স্থান দিয়েছে। বিগত ১৭ বছর ধরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে। ন্যায়বিচারকে বন্দি রেখে একজন জাতীয় নেত্রীকে অসুস্থতার মধ্যে আবদ্ধ রাখা সভ্যতার বরখেলাপ। এ ধরনের প্রতিহিংসামূলক আচরণ রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্য অশনি সংকেত।

  সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর নয়াপল্টন মিডিয়া সেন্টারে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডাঃ ইরান আরও বলেন- বেগম জিয়ার সুস্থতা, মুক্তি এবং রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রপুনর্গঠনের পথ সুগম হতে পারে না। তার নেতৃত্বই পারে জাতিকে ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে। তাই দেশবাসীর কাছে আমাদের বিনীত অনুরোধ- দেশনেত্রীর সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখুন।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি দেশে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদের শক্তি এবং স্বাধীনতার পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় স্তম্ভ। তার অসুস্থতা একটি ব্যক্তিকেন্দ্রিক ঘটনা নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ওপর ক্রমবর্ধমান চাপের প্রতিচ্ছবি।

দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা জেলা আহবায়ক মোঃ আলী, মহান সদস্য এনামুল হক, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

 দেশনেত্রীর আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের