• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

প্রতিবন্ধী বিদ্যালয়

শিক্ষকদের লংমার্চ টু যমুনায় পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পি.এম.
প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। ছবি: সংগৃহীত

সারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) বেলা ২টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যমুনার অভিমুখে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করলে কদম ফোয়ারা স্থানে পুলিশের বাধার সম্মুখীন হন তাঁরা।

এতে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক শিক্ষক। সেখানেই তাঁরা কিছুক্ষণ অবস্থান নিয়ে আবার প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে তাঁদের দাবি জানান। এ সময় শিক্ষকদের মধ্য থেকে ৮ সদস্যের একটি টিম যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে যান।

আট সদস্য হলেন—বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ, সাধারণ সম্পাদক রিমা খাতুন, সহসভাপতি সুরুজ্জামান, বরিশাল জেলার সভাপতি জীবন কৃষ্ণ সাহা, ময়মনসিংহ সমন্বয়ক এম এ সালাম, রংপুরের আসাদুজ্জামান, এ এইচ এম সালেহ বেলাল, আনোয়ার হোসেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক রিমা খাতুন বলেন, আজকে ৩৭ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের পাঁচ দাবির কথা উল্লেখ করে তিনি জানান, সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করতে হবে ও প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা তিন হাজার টাকা নিশ্চিত করা; শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করা এবং ছাত্র-ছাত্রীদের ভকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ ব্যক্তিদের কোটা অনুযায়ী চাকরি সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘এ সকল যৌক্তিক সিদ্ধান্ত সরকারকে মেনে নিতে হবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাব না।’

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী