• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমরা বিএনপি পরিবার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি: ভিওডি বাংলা

‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং হতদরিদ্র, ছিন্নমূল, পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর ) বাদ যোহর রাজধানী ঢাকার গুলশান আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া গুলশান আজাদ মসজিদে যোহর নামাজ শেষে বিশেষ দোয়া ও এই মসজিদ প্রাঙ্গণে, বনানী কবরস্থান এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বিশেষ এই দোয়া মাহফিলে অংশ নেন, বিএনপি চেয়ারপার্সন-এর বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব।

এছাড়া দোয়া মাহফিলে আরও অংশ নেন, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিসবাউল আলম, শোআইব হোসেন ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের