• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘এমএলএস ফুটবলের প্যারোডি’, মেসিকে ছুটির পরামর্শ

স্পোর্টস ডেস্ক    ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পি.এম.
লিওনেল মেসি। সংগৃহীত ছবি

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনো টাটকা। চার বছর পার হতে না হতেই আবারও শিরোপা ধরে রাখার মিশনে নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। তবে এই দলে লিওনেল মেসি থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নির্ভর করছে তার শারীরিক ও মানসিক ফিটনেসের ওপর।

আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাজ করা সাবেক ফিটনেস ট্রেইনার ফার্নান্দো সিগনোরিনি মেসিকে কিছুদিন ছুটিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, মেজর লিগ সকারে (এমএলএস) খেলে মেসির ধার কমছে। তিনি এই লিগকে ‘ফুটবলের প্যারোডি’ বলে আখ্যা দিয়েছেন।

সুপার দেপোর্তিভো রেডিওকে সিগনোরিনি বলেন,
‘লিওর উচিত বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া। সে এখন যেখানে খেলছে, সেটা ফুটবল নয়—ফুটবলের প্যারোডি।’

লা লিগায় বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নেই বলেই নিশ্চিত হয়েছে। তবু ইন্টার মায়ামি থেকে অল্প সময়ের জন্য অন্য ক্লাবে ধারে খেলার গুঞ্জন থামেনি। সিগনোরিনির পরামর্শ, মেসির উচিত মায়ামির হয়ে খেলা থেকে অন্তত কিছুদিন বিরতি নেওয়া।

তিনি আরও বলেন,
‘বিশ্বকাপের তিন মাস আগে অন্তত এক মাস পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত তার। এতে সে মানসিকভাবে তরতাজা হয়ে ফিরবে। তবে তাকে প্রথম মিনিট থেকে প্রতি ম্যাচে খেলার চিন্তা বাদ দিতে হবে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, তিনি দলের বোঝা হতে চান না; কেবল নিজের ফিটনেস ঠিক থাকলেই বিশ্বকাপে খেলবেন। আপাতত তার লক্ষ্য এমএলএস কাপ। আগামী শনিবার ভ্যাঙ্কুভারের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ইন্টার মায়ামি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা