• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

শফিকুর রহমান

আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা দেখেছি, আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে। মানুষ বলে আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ। কোনো ইসলামি দল চাঁদাবাজিতে জড়িত না ৷

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, নির্বাচনে জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছেন অনেকে। চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন ।

তিনি বলেন, আগামী নির্বাচনে ছলে বলে কৌশলে জিততে চাচ্ছে ৷ এই বাংলাদেশে তা আর হবে না। ভোটের পাহারাদার হিসেবে আমরা লড়ব। জনগণ পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না। কেউ কেউ ৭২ এর সংবিধান কামড় দিয়ে থাকতে চান। কেউ যদি এর পক্ষে কথা বলেন তিনি জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলবেন। যারা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ভালোবাসে তারা ভুলেও ৭২ এর সংবিধানের কথা বলবেন না। ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছি তা আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানান তিনি।

জামায়াতের আমির বলেন, কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমাণিত করেছে। এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে। এমনকি দুঃখের বিষয় সকল ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে ৫ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল, কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে।

তিনি আরও বলেন, কোনো দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে ৫ তারিখের পর আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিলেন, দায় এবং দরদ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম। এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা, এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ, তরুণ জনতা, কোলে বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আসা ওই মায়েরা আমাদেরকে ক্ষমা করবেন না। বন্ধ করা হয়নি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের