• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আমীর খসরু

কয়েক দিনের মধ্যেই তারেক ফিরবেন এমন তথ্য জানা নেই

নিজস্ব প্রতিবেদক    ২ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পি.এম.
বিএনপির কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছু মানুষের অতিরিক্ত আগ্রহের প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটার কোনো প্রয়োজন নেই। তিনি কবে আসবেন, সেটা তাঁর নিজের ও তাঁর পরিবারের সিদ্ধান্ত। এ বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ ২০২৫’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরছেন—এমন আলোচনার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমার এ রকম কিছু জানা নেই। এই ধরনের কোনো বিষয় আমাদের গতকালের মিটিংয়েও আলোচনা হয়নি।’

সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়ার কথা কেন বলা হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমার জানা নেই। সরকার কেন বলছে, সেটাও আমি বলতে পারব না। এ বিষয়ে আমি সঠিকভাবে জানি না, তাই মন্তব্যও করতে পারছি না। যারা এ কথা বলছে, তাদের কাছেই জিজ্ঞেস করলে ভালো হবে।’

এখন তারেক রহমান দেশে না এলে সামনের নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না—এ প্রশ্নে আমীর খসরু বলেন, ‘রাজনীতি এত সহজে প্রভাব পড়ার বিষয় নয়। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির ওপর আছে। বিএনপির নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষের আস্থা রয়েছে। বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, তখনই তা প্রমাণ করেছে। ইনশা আল্লাহ, সামনেও প্রমাণ করবে।’

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট করার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন,‘নরেন্দ্র মোদি একা নন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকেই তাঁর সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য ও গণতন্ত্রের জন্য যা করেছেন, তা আজ সর্বস্বীকৃত। এটি এখন সারা বিশ্বে স্বীকৃতি পাচ্ছে। একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের