• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়:  মঈন খান

নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পি.এম.
মঈন খান-ছবি: সংগৃহীত

যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায় এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান বলেছেন, গতবছরের ৫ আগস্ট তাই ঘটেছিলো। কিন্তু দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করেছেন কোটি মানুষের জন্য ।

বুধবার (০৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে এ কথা বলেন তিনি।

স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়াও হয়েছেন উল্লেখ করে মঈন খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বিএনপি চেয়ারপারসন।

রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম জিয়া-এমন মন্তব্য করে মঈন খান আরও বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। আর তাই জাতিও তার জন্য উদগ্রীব উৎকণ্ঠায় আছে।
 
গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন চেয়ারপারসন ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের