• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পি.এম.
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি ফরম্যাটে বহুদিন ধরেই বাংলাদেশ দলের নাম ছিল দুর্বলদের তালিকায়। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে সেই ধারণা বদলে গেছে। সংক্ষিপ্ত ফরম্যাটেও এখন ধারাবাহিক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে টাইগাররা। নিজেদের দিনে বড় দলকেও হারিয়ে দিচ্ছে অনায়াসে। এর ধারাবাহিকতায় চলতি বছর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। এর আগে কোনো বছরই এত ম্যাচ জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

২০০৭ সালে ফরম্যাটটি শুরু হলেও ২০২৫ সালকে এখন পর্যন্ত স্বপ্নের বছর বলা যায় বাংলাদেশের জন্য। এ বছর মোট ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৫টিতে জয় পেয়েছে লিটন–তামিম–মুস্তাফিজরা। বাকি ১৫ ম্যাচের মধ্যে ১৪টিতে হেরেছে বাংলাদেশ; একটি ম্যাচ হয়েছে ড্র।

এর আগে ২০২৪ সালে ২৪ ম্যাচে ১২ জয় পেয়েছিল বাংলাদেশ, সমানসংখ্যক ম্যাচে হারও ছিল ১২টি। নির্দিষ্ট কোনো বছরের হিসেবে তৃতীয় সর্বোচ্চ জয় এসেছে ২০২১ সালে—যে বছরে ২৭ ম্যাচ খেলে ১১টি জয় পেয়েছিল টাইগাররা এবং হেরেছিল ১৬টি ম্যাচ।

এ বছর শুধু জয়েই নয়, ছক্কা হাঁকানোতেও নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে দুই শতাধিক ছক্কা হেরেছে টাইগাররা। বছরের শেষ ম্যাচে তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ ইমন ও জাকের আলীর ব্যাটে ভর করে ছক্কার রেকর্ডটিকে আরও উঁচুতে নিয়ে যায় দল।

২০২৪ সালে যেখানে বাংলাদেশের ছক্কা সংখ্যা ছিল ১২২, সেখানে ২০২৫ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২০৬—যা আগে কখনো ঘটেনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ