• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পি.এম.
বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান-ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, ফজলুর রহমান ক্ষমা চেয়ে আবেদন জমা দিয়েছেন এবং এ বিষয়ে আগামী ৮ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে। ফজলুর রহমান তার মন্তব্যকে ‘ভুলে বলা’ স্বীকার করে আদালতের অনুকম্পা চেয়েছেন।

এর আগে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল তাকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হতে নির্দেশ দেন। ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ, নিরপেক্ষতা নিয়ে মন্তব্য এবং প্রসিকিউশনকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে শুনানি হয়।

২৩ নভেম্বর বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টিফোরের ‘মুক্তবাক’ টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনালকে মানেন না বলে মন্তব্য করেন। ওই টকশোর ভিডিও ও পেনড্রাইভ ইতোমধ্যে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে এবং কিছু অংশ আদালতে বাজানো হয়।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ফজলুর রহমান ট্রাইব্যুনাল আইন না বুঝেই মন্তব্য করেছেন। শুনানিতে তাকে বিএনপির উপদেষ্টা ও সংসদ নির্বাচন-২০২৫ এ এমপি প্রার্থী হিসেবেও পরিচয় দেওয়া হয়।

একই দিনে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাও। শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণায় অনুপস্থিত থাকার ব্যাখ্যা দিতে তাকে তলব করা হয়েছিল। পরে তিনি আদালতে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের