• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মোহাম্মদপুরে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে শফিকুল ইসলাম ও শরীফ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাবর রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরিফ নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করা হয়। তারা জানিয়েছে ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করতে এবং সেসব ছিনতাইয়ের মালামাল এখানে এনে লুকিয়ে রাখতো।
 
অভিযানে ধরা দুইজন জানায়, তারা ধারালো অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই করত এবং মালামাল এখানে লুকিয়ে রাখত। পুলিশের পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, তাদের জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম নামের একজনের সাথে তারা কাজ করত বলে জানা গেছে। তবে, শহিদুল ইসলাম পালিয়ে গেছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম