• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শুটিং সেটে দুর্ঘটনায় আহত আরিফিন শুভ

বিনোদন ডেস্ক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পি.এম.
শুটিং সেটে অ্যাকশন দৃশ্যের সময় দুর্ঘটনায় আহত হন নায়ক আরিফিন শুভ-ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। অ্যাকশন দৃশ্য ধারণের সময় হঠাৎ করে তার পায়ে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে ঢাকা শহরের বাইরে এক নিভৃত লোকেশনে, যেখানে গোপনে শুটিং চলছিল। তবে শুটিংয়ের একটি দৃশ্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সিনেমার গোপনীয়তা ক্ষুণ্ন হয়েছে।

সূত্র জানায়, দৃশ্যটির পরিকল্পনা অনুযায়ী শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বালানো ছিল। শুটিং শুরু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হঠাৎ আগুন তার পায়ে লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। শুভ প্রথমে নিজে চেষ্টা করেও আগুন নেভাতে না পেরে তীব্র তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। পরে ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান।

দুর্ঘটনায় শুভর পায়ে দগ্ধচিহ্ন দেখা দিলেও তিনি শুটিং থামাতে চাননি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সেদিনই ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুটিং সম্পন্ন করেন তিনি। বর্তমানে পায়ে আঘাত নিয়েও ‘মালিক’ সিনেমার কাজ চালিয়ে যাচ্ছেন নায়ক।

পরিচালক সাইফ চন্দন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি। তবে ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, শুটিং দ্রুত শেষ করতে শুভ অসাধারণ দৃঢ়তা ও পেশাদারিত্ব দেখিয়েছেন।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য অ্যাকশনধর্মী এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’