• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন না কনকচাঁপা

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পি.এম.
জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা-ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। তবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা মনোনয়ন পাননি। কনকচাঁপা জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন কনকচাঁপা। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম। নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ তুলে তিনি বগুড়ায় সংবাদ সম্মেলন করেছিলেন। নিরাপত্তা চেয়ে না পেয়ে নিজের জীবননাশের আশঙ্কায় পার্শ্ববর্তী বগুড়ায় আশ্রয় নিয়েছিলেন। ওই নির্বাচনে মোহাম্মদ নাসিম পেয়েছিলেন ৩ লাখ ২৪ হাজার ৪৩৬ ভোট, আর কনকচাঁপা পেয়েছিলেন ১ হাজার ৭২ ভোট।

এর আগে সোমবার (৩ ডিসেম্বর) বিএনপি সারাদেশের ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। সিরাজগঞ্জ-১ আসন ওই তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। নতুন ঘোষণার মধ্য দিয়ে এ আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

সেখানে সিরাজগঞ্জের ৫টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হয়। তারা হলেন- সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে সাবেক ছাত্রনেতা ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দুইবারের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ডা. এম. এ. মুহিত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের