• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাতে ঢাকায় পৌঁছাবে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পি.এম.
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবে।

বিকালে (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “কাতারের আমির তার ব্যক্তিগত উদ্যোগে অত্যাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন। আজ রাতের মধ্যেই এটি ঢাকায় এসে পৌঁছাবে এবং খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবে।”

তিনি আরও জানান, যাত্রার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খালেদা জিয়ার সঙ্গে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল থাকবে।

ফখরুল বলেন, “এয়ার অ্যাম্বুলেন্সটিতে অত্যাধুনিক সব সুবিধা রয়েছে, অপারেশন থিয়েটারসহ জরুরি প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।”
তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এছাড়া তিনি জানান, দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শেই খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সম্মতি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের