• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক

কক্সবাজার প্রতিনিধি    ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
জব্দ করা হয়েছে দুটি নৌকাও-ছবি-ভিওডি বাংলা

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। এ সময় দুটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম আরাকান আপডেট নিউজ-এর প্রতিবেদনে শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আরাকান আঞ্চলিক জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশ ও মাছ ধরার অভিযোগে গত ৩ ডিসেম্বর (বুধবার) পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স (এসিএসএফ) জেলেদের আটক করে। এসিএসএফ জানিয়েছে, বিদ্যমান সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ৩ ডিসেম্বর ঝিমংখালি সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ছয় জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হলেন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম এবং রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, জেলে আটকের বিষয়ে এখনো ভুক্তভোগী পরিবার থেকে প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী