• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পিঠার টানে ঢাকা ছাড়লেন পরীমণি

বিনোদন ডেস্ক    ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পি.এম.
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভ্রমণের মুহূর্তে পরীমণি ছবি-ভিওডি বাংলা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন ও নানান কর্মকাণ্ডে প্রায়ই আলোচনায় থাকেন। 

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে  শীতের মৌসুমে পিঠা-পার্বণের আমেজ উপভোগ করতে ঢাকা ছেড়েছেন তিনি। পথিমধ্যে তোলা কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে জানান দিয়েছেন তার এই ভ্রমণের কথা। 

ছবিতে দেখা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাদা রঙের একটি গাড়ির সামনে নেমে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন নায়িকা। কোথাও তাকে হাসিমুখে ভি সাইন দিতে দেখা যাচ্ছে, আবার কোথাও আনন্দে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। তার পরনে ছিল জিন্স, টি-শার্ট ও জ্যাকেট। পেছনের সবুজ গাছপালা ও নীল আকাশ ছবিগুলোকে আরও মনোরম করেছে।

ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, “ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!”

মুহূর্তেই এই পোস্ট ভক্তদের নজর কাড়ে এবং লাইক-কমেন্টে ভরে ওঠে। অনেকের ধারণা, তিনি হয়তো বরিশালের গ্রামের বাড়ির পথে-সেখানেই শীতের পিঠা উপভোগ করতে যাচ্ছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’