• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করুন: ফারুক

   ৭ জানুয়ারী ২০২৫, ০১:২২ পি.এম.
প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবসে আগ্রাসন বিরোধী সমাবেশে প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক

জ্যেষ্ঠ প্রতিবেদক 

বিএনপি শেখ হাসিনার মত দেশে আয়না ঘর তৈরি করবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়াপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবসে আগ্রাসন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভারতকে উদ্দ্যেশ্য করে ফারুক বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করুন, সেটা প্রমাণ করুন।

তিনি বলেন, সচিবালয়ে আগুন। বাংলাদেশে শেখ হাসিনার প্রেতত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার গুনগান গাচ্ছে। বাংলাদেশের মানুষকে স্পস্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনও বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মাদের সকল পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদেরকে পদচ্যুত করতে হবে।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বলেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করবেন না।  দেরি করলেই এমন অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছে লেগে আছে। অনতিবিলম্বের দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যে দলই ক্ষমতায় আসুক, আমার নেতা তারেক রহমান বলেছেন আন্দোলনরত সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবো। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না, যে নির্বাচন ১৯৯১ সালের সততার মতো আলোচিত হবে।

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টি (কাজী জাফর)মহাসচিব আহসান হাবীব লিংকনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল