• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক    ৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এ.এম.
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়ে শনিবার (৬ ডিসেম্বর) রাতে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তার শারীরিক অবস্থার ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। মেডিকেল বোর্ড অনুমোদন দিলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে পাঠানো হবে।

ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে শুক্রবার লন্ডন যাওয়ার কথা থাকলেও কারিগরি সমস্যায় ফ্লাইটটি বিলম্বিত হয়।

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, শুক্রবার বিকেল ৪ টায় প্রফেসর ডা. এ কিউ এম মহসিন বেগম জিয়ার এন্ডোস্কোপি করেছেন। এতে দেখা গেছে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
 
সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

জুলাইয়ের অভ্যুত্থানের আগের সরকারের আমলে দুই মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘ সময় তিনি কারাবন্দী ছিলেন। পরে শর্তসাপেক্ষে মুক্তি ও কয়েক দফায় মেয়াদ বৃদ্ধি হলেও তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান এবং জানুয়ারিতে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। চার মাস চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের