• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লন্ডন বা দিল্লিতে বসে রাজনীতি নয়: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
সাদিক কায়েম ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামের সমাবেশে বক্তৃতা করছেন সাদিক কায়েম-ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, “লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না। দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।” 

শনিবার (৬ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম আরও বলেন, “নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে এই দেশের মাটি, মানুষের ভাষা ও ইনসাফকে ধারণ করতে হবে।” তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেছিলেন, “৫৪ বছরে আমাদের যে আশা ছিল, তা পূরণ হয়নি। রাজনৈতিক বিভেদের কারণে গত ১৭ বছরে দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি।”

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম