• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। মৃত্যুর পরপরই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয় তাকে, যেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান বলেন, গতরাতে নাখালপাড়ার বাবুল বাগ মোড়ে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান অনেক আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
 
তিনি আরও বলেন, আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা নিহত ব্যক্তির পরিচয় জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। রেলওয়ে থানা পুলিশকে ঘটনাস্থলের তথ্য জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী