• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক সেনা সদস্যের ওপর প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে হামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাস্তার জমি নিয়ে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বাজিতপুরের দক্ষিণ সাতুটা মুন্সী বাড়িতে সাবেক সেনা সদস্য মো. ওবায়দুল হক রতন (৫৮) এর ওপর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঠেকাতে গেলে আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় রতনের ছোট ভাই তুষার থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

আহত ওবায়দুল হক রতন বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের দক্ষিণ সাতুটা মুন্সী বাড়ির বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মোহাম্মদ এলেম আলী (মুন্সী)র ছেলে।

অভিযোগে বলা হয়, শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর জমি–সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সভাপতি সোহেলের নেতৃত্বে শরিফ মিয়া, আইয়ুব আলী, সাজিব মিয়া, মুইনুদ্দিন, সাকিব মিয়া, হাসিব মিয়া, বকুল মিয়া, জব্বার মিয়া, বানু মিয়া, আ. হাকিম, মিকাইল মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে ওবায়দুলের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেয়। ওবায়দুল বাধা দিলে রামদা, লাঠি, চাইনিজ কুড়াল, লোহার রড, বল্লম ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করা হয়।

ওবায়দুলকে বাঁচাতে গেলে তার আত্মীয় সুমন আক্তার (৩৭) ও মুস্তাফিজুর রহমান (৩২)–কেও মারধর করে আহত করা হয়। চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরলেও ওবায়দুল হক রতন গুরুতর অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ডিপার্টমেন্টে ভর্তি রয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার। ছবি: ভিওডি বাংলা
গোপন তথ্যে কোস্ট গার্ডের তল্লাশি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমন সরকার। ছবি: সংগৃহীত
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
এনসিপির যুব শাখার ৫ নেতা কারাগারে