• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

প্রকাশ্যে এল জাস্টিন ট্রুডো-কেটি পেরির সম্পর্ক

বিনোদন ডেস্ক    ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পি.এম.
জাপান সফরে জাস্টিন ট্রুডো ও কেটি পেরি – ছবি: সংগৃহীত

রাজনীতি ও বিনোদন জগতের দু'টি আলোচিত নাম-কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ সেনসেশন কেটি পেরি। দীর্ঘদিন ধরে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন থাকলেও এবার সেই আলোচনা পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। জাপান সফরে গিয়ে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন এই দুই তারকা।

সম্প্রতি ট্রুডো ও কেটি পেরি জাপান সফর করেন। সেখানে জাপানের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ট্রুডোর সঙ্গী হিসেবে ছিলেন কেটি পেরি। এভাবেই প্রথমবারের মতো তাদের সম্পর্কের আনুষ্ঠানিক প্রকাশ ঘটে।

দু'জনকে ঘিরে আলোচনার পারদ আরও চড়িয়েছে কেটি পেরির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একগুচ্ছ ছবি। সফরের বিভিন্ন মুহূর্তে ট্রুডোর সঙ্গে তাকে বেশ ঘনিষ্ঠ দেখা গেছে। এক ছবিতে দেখা যায়, দু'জন গালে গাল ঠেকিয়ে সেলফি তুলছেন; অন্য এক ফ্রেমে তাদের নিভৃতে খাবার উপভোগ করতে দেখা গেছে।

ট্রুডো-কেটি পেরির অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল-ছবিগুলোর ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। তার এই ক্যাপশন এবং ঘনিষ্ঠ ছবিগুলো বুঝিয়ে দিয়েছে, এই সফর কেবল ভ্রমণ নয়, বরং সম্পর্কের গভীরতা উদযাপনের।

ছবিগুলো প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। গত এক বছর ধরে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেলেও, জাপান সফর ও এই ছবিগুলোর মাধ্যমে গুঞ্জন এবার বাস্তবে পরিণত হলো।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’