• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ধর্মীয় অবমাননা মামলা রাজনৈতিক প্ররোচনা: শিশির মনির

ভিওডি বাংলা ডেস্ক    ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পি.এম.
জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। সংগৃহীত ছবি

বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যেই তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ও সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন জমা হয়। সন্ধ্যায় এক বিবৃতিতে শিশির মনির এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, “আইনের আশ্রয়লাভের অধিকার সবারই আছে। মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে—বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্যই আমার কিছু আইনজীবী বন্ধু অত্যন্ত উৎসাহী হয়ে এ উদ্যোগ নিয়েছেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে, আর উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর ব্যবস্থা নেব।”

মামলার আবেদনকারীর রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন শিশির মনির। তিনি দাবি করেন, অভিযোগকারী ও সাক্ষীরা সবাই ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং প্রাথমিক তথ্যানুযায়ী “একটি রাজনৈতিক দলের কর্মী”।

এর আগে, ঢাকার অ্যাডিশনাল সিএমএম জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকালে আদালত ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, এবং ধর্মীয় রীতিনীতি মুসলমানদের কাছে অত্যন্ত স্পর্শকাতর। ইসলাম ধর্মে আল্লাহর কোনো আকার নেই—এ বিশ্বাসেই মুসলিমরা রোজা রাখেন, যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন বলে ধরা হয়।

অভিযোগে আরও বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি তৈরি করে পূজা করলেও রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা একই উদাহরণে ব্যবহার করা মুসলিম সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের