{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Preload FA solid woff2 so the header burger/search glyphs paint without waiting for the print-swap stylesheet to flip to all + fetch the font. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১ রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লিনিক-ডায়াগনস্টিকে অনিয়মে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনও’র

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর–২০২৫ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক।

সভায় ইউএনও মো. রিফাতুল হক উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। অপ্রয়োজনীয় মেডিকেল টেস্ট করিয়ে জনগণের অর্থ অপচয় বা বিভ্রান্তি সৃষ্টি করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে বিশেষ মনিটরিং টিম কাজ করবে এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এছাড়াও সভায় পাংশা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তভাবে নিয়ন্ত্রণে রাখার তাগিদ দেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক প্রবণতা রোধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ পুরোপুরি কার্যকর করার কথা উল্লেখ করেন তিনি।

ইউএনও মাঠপর্যায়ের পুলিশ বিভাগ, জনপ্রতিনিধিসহ সকলকে সম্পৃক্ত করে সামাজিকভাবে মাদকবিরোধী ও বাল্যবিবাহ রোধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ প্রদান করেন। অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ভোক্তা হয়রানি বা প্রতারণা ধরা পড়লে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া পরিবেশ দূষণ রোধে শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন ইউএনও।

তিনি আরও বলেন, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের সতর্ক এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী