{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Preload FA solid woff2 so the header burger/search glyphs paint without waiting for the print-swap stylesheet to flip to all + fetch the font. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১ রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে চা‌ দোকা‌নি আটক

রাজবাড়ী প্রতিনিধি    ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থানীয় এক‌টি মাদ্রাসার প্রথম শ্রেনীতে পড়ূয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক চা দোকা‌নিকে আটক করেছে পু‌লিশ।

রোববার (৭ ডিসেম্বর) বিকালে জামালপুর বাজার এলাকায় অভিযান চা‌লিয়ে অ‌ভিযুক্ত আজিজ শেখকে জিঞ্জাসাবাদের জন‌্য আটক করে বা‌লিয়াকা‌ন্দি থানা পু‌লিশ।

আটক আজিজ শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দীন শেখের ছেলে।

নির্যা‌তিত শিশুর প‌রিবার অ‌ভিযোগ করে বলেন, গত বুধবার  (৩ ডিসেম্বর) পাশের বাড়ীর অদুরের এক‌টি হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যায় শিশু‌টি। সেখান থেকে বাড়ী ফেরার পথে দুপুর ১২ টার দিকে চা দোকানি আজিজ শেখের দোকানের সামনে দিয়ে আসার সময় আজিজ শেখ তাকে ফুস‌লিয়ে ঘরের মধ্যে নিয়ে ভয়ভী‌তি দে‌খিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিশু‌টি বাড়ীতে এসে ভয়ে কাউকে কিছু জানায়নি। একপর্যায় রাতে ব্যাথায় কাতর হয়ে বিষয়টি প‌রিবারকে জানায়। পরে বৃহস্পতিবার শিশু‌টিকে বালিয়াকান্দি উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশু‌টিকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চি‌কিৎসাধীন থাকা অবস্থায় স্থানীয়দের আপোষ মিমাংসার চাপে এবং অভিযুক্ত আজিজ শেখসহ তার পরিবারের হুমকি ধামকির ভয়ে শ‌নিবার তারা বাড়ীতে ফিরে আসে এবং রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় এ বিষয়ে তারা এক‌টি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে অ‌ভিযোগ অস্বীকার করেছেন অ‌ভিযুক্ত আজিজ শেখসহ তার প‌রিবার। তাদের দা‌বি পূর্ব শত্রুতার কারণে এই মিথ‌্যা অ‌ভিযোগ করে তাদের সন্মান হা‌নি করা হচ্ছে। ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে, সে সময় আজিজ শেখ বা‌ড়িতে ছিল না বলে জানান তারা।

অপর‌দিকে স্থানীয়দের দা‌বি, ঘটনা‌টি খুবই দুঃখজনক। এই ঘটনা‌টির সাথে যি‌নিই জ‌রিত থাকুক, তাকে চি‌হিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তির ব‌্যবস্থা করা উচিত।

বালিয়াকান্দি থানার এসআই আল-আমিন বলেন, বিষয়‌টি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আজিজ শেখকে জিঞ্জাসাবাদের জন‌্য আটক করা হয়েছে। লি‌খিত অ‌ভিযোগ পেলে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী