• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারী জাগরণে রোকেয়ার ভূমিকা তুলে ধরে তিনি বলেন—রক্ষণশীল সমাজের প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক।

তারেক রহমান তাঁর বাণীতে উল্লেখ করেন, নারী শিক্ষার প্রসার এবং পিছিয়ে থাকা মুসলিম নারীদের আলোর পথ দেখাতে রোকেয়া একসময় সমাজের কঠোর প্রতিবন্ধকতার মুখেও থেমে যাননি। নারীর আত্মমর্যাদা রক্ষায় শিক্ষাই যে প্রধান হাতিয়ার—তিনি তা উপলব্ধি করেছিলেন নিজের জীবন থেকেই, বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, রোকেয়ার লেখনি সমাজের বৈষম্যকে কঠোরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। গোঁড়া রক্ষণশীলদের বাধা সত্ত্বেও তিনি নারী স্বাধীনতা ও স্বাবলম্বনের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। তারেক রহমান বলেন, বেগম রোকেয়ার উচ্চারণের প্রাণকেন্দ্রে ছিল নারীর প্রকৃত স্বাধীনতা। তাঁর আদর্শ আজও নারী সমাজকে উদ্দীপিত করে।

তিনি রোকেয়ার আত্মার মাগফিরাত কামনা করেন ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের