• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব

স্পোর্টস ডেস্ক    ৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পি.এম.
সাকিব আল হাসান। সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে। এতে অনেকের মধ্যেই ধারণা জন্মেছিল, ওই সিরিজই হয়তো বাংলাদেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে অবসরের সেই ধোঁয়াশা কাটালেন নিজেই।

সম্প্রতি বিয়ার্ড বিফোর উইকেট নামের একটি পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে সাকিব স্পষ্ট জানান, তিনি এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। বরং দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বিদায় নিতে চান।

সাকিব বলেন, বাংলাদেশের দর্শকদের সামনে মাঠে নেমে দেশের হয়ে লড়াই করেই তিনি শেষবারের মতো ক্যারিয়ারকে বিদায় জানাতে চান—এটাই তার শেষ ইচ্ছা।

উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের বিপক্ষে সিরিজ চলাকালেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন সাকিব, যদিও তখন তা বাস্তবায়ন হয়নি। এরপর দীর্ঘদিন জাতীয় দলে না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই অংশ নিচ্ছেন তিনি।

জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। এর মাঝেই সাকিবের সাম্প্রতিক মন্তব্য নতুন করে কৌতূহল তৈরি করেছে—কবে, কোন সিরিজে দেশের মাটিতে শেষবারের মতো নেমে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা