• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে কর্মী-সমর্থকদের ঢল -ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর খিলগাঁও এলাকা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন ঢাকা-৯ আসনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। প্রচারণার অংশ হিসেবে হাবিবুর রশিদ হাবিবকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ব্যানার–ফেস্টুন, দলীয় স্লোগান আর মিছিলে চারপাশ হয়ে ওঠে সরগরম।

নেতাকর্মীদের উপস্থিতিতে খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়, যা খিলগাঁওয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মান্দা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এসময় নেতাকর্মীরা বলেন, ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের মাঝেও নির্বাচনী উত্তাপ বাড়তে দেখা গেছে। বিভিন্ন বয়সী মানুষ মিছিল ও প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী পরিবেশ আরও গতিময় করে তুলছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের