• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে গেলেন নচিকেতার খোঁজ নিতে

বিনোদন ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পি.এম.
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়ক নচিকেতা চক্রবর্তী-ছবি: সংগৃহীত

ভারতের কোচবিহার সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হাসপাতালে ছুটে যান। সেখানে ভর্তি ছিলেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। কয়েক দিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা পরীক্ষায় জানা যায়, তার হৃদপিণ্ডে ব্লকেজ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে ৬ ডিসেম্বর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে দুটি স্টেন্ট বসানো হয়।

মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিল্পীর অবস্থা স্থিতিশীল।
 
নচিকেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। কয়েক মাস আগেই দুর্গাপূজার এক অনুষ্ঠানে শিল্পীকে ভালোভাবে খাওয়াদাওয়া ও নিজের শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিতে দেখা গিয়েছিল তাকে। এবারও অস্ত্রোপচারের পর খোঁজ নিতে দ্বিধা করেননি মুখ্যমন্ত্রী।

জীবনমুখী গানের শিল্পী হিসেবে নচিকেতার জনপ্রিয়তা আকাশচুম্বী। ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’র মতো গান এখনো সমানভাবে শ্রোতাপ্রিয়। তবে বয়সের সঙ্গে সঙ্গে তার শারীরিক দুর্বলতাও বাড়ছে, যা আগে থেকেই নজরে এসেছে মমতার।

শীতকালীন ব্যস্ত অনুষ্ঠানসূচির কারণে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছিলেন না। নিয়মিত চেকআপে হৃদপিণ্ডে সমস্যা ধরা পড়ায় অতিরিক্ত পরীক্ষা করা হয় এবং দ্রুত হাসপাতাল ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসা চলছে এবং অবস্থা স্থিতিশীল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’