• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনোই আপোষ করেনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সামনের নির্বাচনে আমাদেরকে পরিপূর্ণ জয়লাভ করতে হবে। স্বাধীনতার বিরোধিতা করা একটি দল এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এটিকে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধ মোকাবিলা করাও জরুরি।

সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ বিএনপির শীর্ষ নেতারা।

সভায় অংশ নেন আরও বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা—মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, মেজর (অব.) কামরুল ইসলাম, কর্নেল (অব.) এস. এম. ফয়সাল, কর্নেল (অব.) জগলুল আহসান, কর্নেল (অব.) আব্দুল হক, কর্নেল (অব.) তৌহিদুল ইসলাম চৌধুরী, মেজর (অব.) শাহেদ, মেজর (অব.) হাসান, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) রেজাউল করিম ও স্কোয়াড্রন লিডার আকতার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম