• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এ.এম.
ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের প্রতীক ও গণমানুষের মা হিসেবে উল্লেখ করেছেন দলের নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

গতকাল ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীক। আজ সারাদেশে মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় স্থানে তার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে-এটা প্রমাণ করে তিনি গণমানুষের মা।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর সংগঠনে শূন্যতা তৈরি হয়েছিল। তখন বেগম খালেদা জিয়া গৃহবধূ ছিলেন। অনেকেই সন্দেহ করেছিলেন তিনি পারবেন কিনা। কিন্তু দলের স্বার্থে দায়িত্ব নিয়ে আশির দশকে আপসহীন নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে গণমানুষের দলে পরিণত করেন।”

২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে শ্যামল বলেন, “তখনও তিনি জানতেন দেশে ফিরলে কারাভোগ করতে হতে পারে। তারপরও দেশের কথা ভেবে তিনি ফিরে আসেন।”

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার