• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক দ্রুত দেশে আসবেন: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পি.এম.
এ্যানি লক্ষ্মীপুরে ভোট ও দলের পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখলেন-ছবি-ভিওডি বাংলা

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যদি বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে আসবেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ্যানি বলেন, “খালেদা জিয়াকে যদি বিদেশে নিয়ে যেতে হয়, তবে লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য ছেলেকে সেখানে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান দুই থেকে চার দিনের মধ্যে দেশে আসবেন।”

তিনি আরও বলেন, “এবার ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, তারা ভোটের পরিবেশ নিশ্চিত করতে পারেনি। দেশে স্বাভাবিক ভোট হবে। অনেক রাজনৈতিক দল অংশ নেবে। বিএনপি ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে মা-বোনদের পাশে থেকে কাজ করবে, যা সবাই দেখতে পাবেন।”

উঠান বৈঠকে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভুঁইয়া উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার