• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সালমান-আনিসুলের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান-সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-ছবি-ভিওডি বাংলা

চব্বিশের জুলাই-আগস্টে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানির অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে এ আবেদনের কথা জানান তাদের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

এদিন মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আগামী ১৭ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

শুনানির শুরুতেই আসামিপক্ষ বিদেশি আইনজীবী নিয়োগে ট্রাইব্যুনালের অনুমতি চান। আদালত জানায়, বিষয়টি পর্যবেক্ষণ শেষে পরবর্তী আদেশ দেওয়া হবে। এ সময় প্রসিকিউশন ও আসামিপক্ষ উভয়ের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

পরে সাংবাদিকদের মনসুরুল হক চৌধুরী বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের জন্য ট্রাইব্যুনালের অনুমতির পর বার কাউন্সিলে আবেদন করতে হয়। অনুমতি মিললে তাদের নিয়োগে আইনি বাধা থাকে না। প্রসিকিউশন এ আবেদনে আপত্তি জানিয়েছে এবং আদালত আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

এর আগে, ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নেয়।

প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের ফোনালাপে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দিতে হবে’-এমন বক্তব্য পাওয়া যায়। তাদের ওই বক্তব্যের পর ১৯ জুলাইসহ বিভিন্ন সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। প্রসিকিউশনের দাবি, তাদের বক্তব্য এসব হত্যাকাণ্ডে উসকানি হিসেবে ভূমিকা রাখে এবং তারা এতে সহায়তাও করেছেন।

গত বছরের ১৩ আগস্ট পালানোর সময় গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের