• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে

রাজবাড়ী প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পি.এম.
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ । ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। পুলিশের কোনো সদস্য কোনো প্রকার পক্ষপাতিত্বে জড়িত থাকবে না। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “আমি লটারির মাধ্যমে রাজবাড়ীতে পদায়ন হয়ে এসেছি। একই সঙ্গে জেলার পাঁচটি উপজেলায় নতুন ওসিদের পদায়ন দেওয়া হয়েছে। সুতরাং আমাদের কারও সঙ্গে পূর্ব থেকে কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও সরল পথে থেকে আইনশৃঙ্খলা রক্ষা করব। একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে যা যা করণীয়, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার একটিও বাদ থাকবে না। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, দৌলতদিয়া যৌনপল্লী ও পার্শ্ববর্তী পোড়াভিটাসহ জেলার সর্বত্র মাদক সমস্যা নিরসনে বিশেষ অভিযান জোরদার করা হবে। পাশাপাশি স্কুল চলাকালীন সময়ে শহরের যানজট নিরসন, জেলার ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, কিশোরদের মোটরসাইকেল চালনার ওপর বিধিনিষেধ আরোপ, পদ্মা নদীতে মাদক পরিবহনের বিভিন্ন ট্রানজিট পয়েন্টে পুলিশের টহল বৃদ্ধি এবং পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

নবাগত পুলিশ সুপার আরও বলেন, জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ এবং কিশোর অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব কাজে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যা, কিশোর অপরাধ, যানজটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হিরণসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

ভিওডি বাংলা/কামাল হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার