• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে

সাতক্ষীরা প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পি.এম.
প্রতিকী ছবি

সাতক্ষীরার দেবহাটায় আট বছরের এক শিশুকে দীর্ঘদিন ধরে দফায় দফায় ধর্ষণের অভিযোগ উঠেছে তারই পাশের বাড়ির এক বৃদ্ধের বিরুদ্ধে। নিপীড়নের শিকার শিশুটি টাউন শ্রীপুর প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তার বাড়ি দেবহাটা উপজেলার চর রহিমপুর গ্রামে।

শিশুটির মা ও প্রতিবেশিরা জানান, প্রতিবেশী মৃত মাদার গাজীর ছেলে মানিক গাজী (৬৫) বিভিন্ন সময়ে সুযোগ বুঝে শিশুটিকে ২০-২২ বার ধর্ষণ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে এলাকায় জানাজানি হলে অভিযুক্তের পরিবার বাড়িতে তালা মেরে পালিয়ে যায়।

নির্যাতিত শিশুটিকে সকালেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডালিয়া তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন চিকিৎসক মীর মাহফুজ আলম। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে দেবহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন। থানার কর্মকর্তারা জানান, ভিকটিমের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে এবং অভিযুক্ত মানিক গাজীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার