• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রেলওয়ের সকল ট্রেডে

পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পি.এম.
পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের সৈয়দপুর রেলওয়ে কারখানার ভিতরে বিভাগীয় ত্ত্বাবধায়ক (ডিএস) এর অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ

রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে বুধবার-(১০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানার ভিতরে বিভাগীয় ত্ত্বাবধায়ক (ডিএস) এর অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল, রেল শ্রমিক ইউনিয়ন, বিআরইএল, রেলওয়ে কারিগর পরিষদসহ সক্রিয় সকল ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশে এ বক্তব্য রাখেন আঃ মজিদ মিয়া, মো. একরাম উদ্দিন, বুলু রহমান, খাইরুল বাশার, মোঃ জুয়েল. আকতারুল ইসলাম, মাসুদ রানা, মো. মিলন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তন হলো। কিন্তু রেলওয়ের ট্রেডে বৈষম্য নিরসনে বর্তমান সরকারের কোনো উদ্যোগ নেই। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতি বন্ধ রয়েছে। তারপরেও আমরা উৎপাদন সচল রেখেছি। রেলের চাকা চলছে পুরোদমে। আমাদের উৎপাদনে ঘাম ঝড়ছে, আর কর্মকর্তাদের হচ্ছে পদোন্নতি। মাথা ভারী প্রশাসন রেলকে খাবলে খাচ্ছে। এমন নিয়মের পতন চাইছি আমরা। যদি দ্রুত পদোন্নতি দেয়া না হয় তাহলে রেলওয়ের চাকা বন্ধসহ দাবি আদায়ে বৃহৎ কর্মসূচি দেয়া হবে শিগরিই।

ভিওডি বাংলা/মোঃ মাইনুল হক/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার