• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ধানের শীষকে জেতানো ছাড়া বিকল্প নেই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেআইবি মিলনায়তনে যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির অবনতি তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের আমলে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল-আমি চাই না, আমরা কেউ চাই না, আর যেন কারো জীবনে মানবাধিকার লঙ্ঘিত না হয়।

তিনি বলেন, মানুষের বেঁচে থাকার অধিকার জন্মগত; সবাইকে মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ করে দেওয়া হবে।

নারী, কৃষি ও শিক্ষা নিয়ে পরিকল্পনা

নারী সমাজকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সারা দেশের নারী সমাজকে সাবলম্বী করতে চাই। এতে শক্তিশালী অর্থনৈতিক ভীত তৈরি হবে।

কৃষি রপ্তানি বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীরা যেন ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষায়ও দক্ষ হতে পারে-এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করবো শিক্ষা, স্বাস্থ্য মানবসম্পদ উন্নয়নে।

স্বাস্থ্য-মানবসম্পদ উন্নয়ন

বিএনপি ক্ষমতায় গেলে ১০ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এর ৮০ থেকে ৮৫ শতাংশ হবে নারী।

তিনি মনে করেন, এখনই জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারলে দশ বছর পর দেশ সুফল পাবে।

খেলাধুলা ও নগর পরিকল্পনা

শিক্ষা-স্বাস্থ্য-ক্রীড়া-এই তিন মন্ত্রণালয় সারাবছর একসঙ্গে কাজ করবে জানিয়ে তিনি বলেন, দমবন্ধ করা শহরে খেলার মাঠ নেই। প্রত্যেক ওয়ার্ড থেকে বাজার দরে জায়গা কিনে আমরা খেলার মাঠ তৈরি করে দেবো।

‘যুদ্ধ’ শব্দে রাজনৈতিক আহ্বান

তারেক রহমান বলেন, দেশ রক্ষার জন্য যুদ্ধে নামতে হবে। ঘর থেকে বের হয়ে মানুষের কাছে যেতে হবে। আমরা যদি যুদ্ধে নামতে না পারি, দেশ ধ্বংস হয়ে যাবে। মানুষের জন্য যুদ্ধে নামতে হবে।

তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলই আগামীর বাংলাদেশ চালানোর পরিকল্পনা দেয়নি, একমাত্র বিএনপিই তা দিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের