• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গুরুতর আহত বিএনপি নেতা হাবীব উন নবী

   ৮ জানুয়ারী ২০২৫, ০১:৩২ এ.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার সময় তার গাড়িবহরে অন্যদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলও ছিলেন। বিপুল নেতাকর্মী অনেকটা কর্ডন করে খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেন। কিন্তু হঠাৎ হাবিব উন নবী খান সোহেলের পায়ের ওপর দিয়ে চলে যায় খালেদা জিয়ার গাড়ির পেছনের চাকা। এতে গুরুতর আহত হয়েছেন বিএনপির এই নেতা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গুলশান অ্যাভিনিউ রোডে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা সোহেল ভাইয়ের পায়ের ওপর দিয়ে চলে যায়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মারাত্মক আঘাত পেয়েছেন। দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল