• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী

ফুলবাড়ী ডিগ্রী কলেজে কুইজ ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পি.এম.
মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রী কলেজে কুইজ ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ছবি: ভিওডি বাংলা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ বালিশ পাচার, কুইজ প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য ফুলবাড়ী ডিগ্রী কলেজের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিএমটি কুইজ প্রতিযোগিতা, ১২টায় অত্র কলেজের সকল ছাত্রীদের জন্য বালিশ পাচার এবং বিকেল ৩টায় অত্র কলেজের উচ্চ মাধ্যমিক ফুটবল দল বনাম ডিগ্রী ও অনার্স ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে কোন ফলাফল না আসায় ট্রাইবেকারে ডিগ্রী ও অনার্স ফুটবল দল ৩/২ গোলে জয়লাভ করে।

কলেজের প্রভাষক আবুর রহমান পাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী ডিগ্রী  কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মুকুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,আরো উপস্থিত ছিলেন অত্র কলেজ গভর্ণিং বডির সদস্য, সকল শিক্ষক, কর্মচারী, সকল বর্ষের শিক্ষার্থী ও সুধীজন।

খেলা পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক জাকারিয়া মিয়া, সহযোগী হিসেবে ছিলেন  আলমগীর হোসেন ও শাকিল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার