• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজশাহীতে

৩০ ফুট গর্তে দুই বছরের শিশু, ছয় ঘণ্টা ধরে উদ্ধারের চেষ্টা

রাজশাহী প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পি.এম.
পরিত্যক্ত প্রায় ৩০ ফুট নিচের গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। সংগৃহীত ছবি

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত প্রায় ৩০ ফুট নিচের গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। তাকে জীবিত অবস্থায় উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি জমিতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া যাচ্ছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম স্বাধীন। তার বাবা রাকিব উদ্দীন স্থানীয়ভাবে জমি চাষের কাজ করেন। এলাকাবাসীর অভিযোগ, গভীর নলকূপের মালিক তাহের মিয়া বহুদিন ধরে পরিত্যক্ত পাইপটির মুখ খোলা অবস্থায় রেখেছিলেন। কোনো সতর্কতা না থাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে জমিতে আটকে যাওয়া ট্রলি দেখতে শিশুটির মা–বাবা সেখানে যান। এসময় মায়ের কোল থেকে নেমে হাঁটতে গিয়ে স্বাধীন হঠাৎ ওই গর্তে পড়ে যায়। শিশুটি কান্না করছিল, তবে গভীর হওয়ায় নিচে দেখা যাচ্ছিল না।

শিশুটির মা রুনা খাতুন বলেন, ‘হাঁটতে হাঁটতেই হঠাৎ গর্তে পড়ে যায়। নিচ থেকে কান্না শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পারছি না।’

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুর রউফ বলেন, ‘ছয় ঘণ্টা ধরে উদ্ধারকাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকেও দল এসে যোগ দিয়েছে। আল্লাহ সহায় হলে আমরা শিশুটিকে জীবিত অবস্থায় তুলতে পারব।’

তানোর থানার ওসি মো. হাসান বাসির জানান, গর্তটির মুখ প্রায় ৩-৪ ফুট প্রশস্ত এবং গভীরতা ৩০-৩৫ ফুট। পাইপের মাধ্যমে ভেতরে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং শিশুটি সাড়া দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা উদ্ধারকাজের খোঁজ রাখছি। সবাই দোয়া করুন—শিশুটি যেন সুস্থ অবস্থায় ফিরে আসে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার