• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ধানের শীষের নির্বাচনী সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পি.এম.
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ধানের শীষের নির্বাচনী সমাবেশ । ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সদরের ভোমরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও ধানের শীষের নির্বাচনী সমাবেশ হয়েছে।

বুধবার(১০ ডিসেম্বর) বিকালে ভোমরা স্থলবন্দর এলাকায় ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো: আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ আব্দুস সবুর, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা নাছিম ফারুক খান মিঠু প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আকবর আলী, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব  ও যুব নেতা আব্দুল্লাহ আল সিয়াম, যুবনেতা সাফিন আরমান খান, জেলা মহিলা দলের সালেহা হক কেয়া, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, জেলা ওলামা দলের সভাপতি আনিছুর রহমান, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, জেলা তাঁতী দলের সভাপতি সাহেব আলী, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ সহ জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিকদলের  নেতাকর্মীরা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি'র সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব।

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী