• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মহিলাদের ঝাড়ু মিছিল মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল দাবিতে

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পি.এম.
কিশোরগঞ্জ ১ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম এর মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয় থেকে দুপুরে ঝাড়ু মিছিলটি বের হয়। এতে অংশ নেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের শতাধিক নারী নেত্রী ও কর্মী।

মিছিলটি স্টেশন রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলসহ সংগঠনের অভ্যন্তরীণ অনিয়ম ও ‘অযাচিত প্রভাব বিস্তারের’ অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের নেতৃত্ব দেন মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম খান চুন্নুর ছোট ভাই বিএনপি নেতা শাহীন।

মিছিলকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই দলের হাইকমান্ডের কাছে তারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-১ আসনের রাজনীতিতে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে প্রতিবাদ ও অসন্তোষ বাড়ছে। ঝাড়ু মিছিল তারই সর্বশেষ বহিঃপ্রকাশ। এর আগে মশাল মিছিল হয়।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার