• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটের মাধ্যমেই রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী-ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে-বাংলাদেশ কি একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের পথে অগ্রসর হবে কি না।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।  

আমীর খসরু বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। মানুষের হাতে মালিকানা ফিরিয়ে দেয়ার মাধ্যমেই ভবিষ্যতে বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের জন্য একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত হবে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম