• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পি.এম.
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি ও বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিরা-ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ নতুন সচিবালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আপিল বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ভবিষ্যত সরকারের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, স্বাধীন বিচার ব্যবস্থার সফলতা ও ব্যর্থতা-সবটিই গ্রহণ করতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টাতেই পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে এখন বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করতে পারবে, এবং তারা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।

এর আগে ৩০ নভেম্বর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। এর মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রশাসন নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের