• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩২ ঘণ্টা পর উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

রাজশাহী প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পি.এম.
শিশু সাজিদকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। ছবি: ভিওডি বাংলা

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ মারা গেছে। তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩২ ঘণ্টার প্রচেষ্টায় অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের একটি পরিত্যক্ত গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ঘটনাস্থলে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদরসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট যুক্ত হয়।
উদ্ধারকাজে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ এবং তিনটি এক্সকেভেটর দিয়ে গর্তের চারপাশে মাটি খনন করা হয়। টানা ৪০ ফুট মাটি খনন করেও শিশুটিকে পাওয়া না গেলেও শেষ পর্যন্ত রাত ৯টার দিকে মাটির নিচ থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়।

নিহত সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে মাটি আনা–নেওয়ার সময় রাকিব ও তার স্ত্রী ট্রলির পাশে ছিলেন। এ সময় মায়ের কোলে থাকা সাজিদ নেমে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায়। এরপর থেকেই সবাই মিলে তাকে উদ্ধারে চেষ্টা চালালেও জীবিত অবস্থায় পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী