• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মির্জা ফখরুলের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি-ভিওডি বাংলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত জনাব গ্যানবোল্ট তামবাজাভ সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়ালও উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।

বৈঠক সম্পর্কে বিএনপির একাধিক নেতা জানান, সৌজন্য সাক্ষাৎ হলেও বাংলাদেশ-মঙ্গোলিয়া সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রদূত আগ্রহ দেখান। আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ বাড়াতে বিএনপির সাম্প্রতিক তৎপরতার অংশ হিসেবেও এ সাক্ষাৎকে দেখা হচ্ছে।

সাক্ষাৎ শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সামনে আলাদাভাবে কথা বলেননি। তবে দলের ভেতরে এটিকে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের