• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ধর্মের অপব্যবহারকারীদের থেকে সতর্ক থাকতে হবে: আলাল

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল-ছবি-ভিওডি বাংলা

ধর্মের অপব্যবহারকারী রাজনৈতিক দলের বিরুদ্ধে সতর্ক করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “ধর্ম বিক্রি করে যারা মানুষের আবেগ ব্যবহার করে-তাদের থেকে সাবধান থাকতে হবে।”

শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আলাল অভিযোগ করেন, “বেগম জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক গন্ধ খুঁজছে। মায়ের অবস্থা কী-ছেলে আসছে না কেন-এসব প্রশ্ন তুলে অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি বলেন, “প্রতিবেশী শুধু পাশের ঘরের নয়-সমাজে এমন প্রতিবেশীও আছে, যারা শোনে কম, বোঝে বেশি, আর প্রচার করে তারও বেশি। রাজনীতিতেও এমন দল আছে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়।”

দেশের সাম্প্রতিক দুই মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, “৩২-৩৫ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে মায়ের কোলে ফেরানো এবং দেশনেত্রী বেগম জিয়ার দীর্ঘদিনের শারীরিক সংকট-এই দু’টি ঘটনা জাতিকে গভীর শোকে নিমজ্জিত করেছে।”

বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি আরও বলেন, “গত ১৭-১৮ দিন ধরে মানুষ দুশ্চিন্তায়-তিনি সুস্থ হচ্ছেন, নাকি নিয়তির পথে এগোচ্ছেন কেউ নিশ্চিত নয়। এ অনিশ্চয়তা জাতিকে ব্যথিত করছে।”

দেশনেত্রীর সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়ে আলাল বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পর তার জন্য দোয়া করা আমাদের দায়িত্ব।”

তিনি উল্লেখ করেন, “তার সংযত কথাবার্তা, নম্র আচরণ, প্রতিপক্ষের প্রতি হিংসামুক্ত মনোভাব-এই গুণাবলী আজকের সময়ে বিরল।”

নবীন দলের ভূমিকার প্রশংসা করে আলাল বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে অনেক অঙ্গসংগঠন মাঠে না থাকলেও নবীন দল দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালন করেছে।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে নবীন দলের খুব কম কর্মসূচিই আমি বাদ দিয়েছি। জেলে থাকা ছাড়া সবসময় পাশে থেকেছি।”

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের