• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

হাদিকে গুলি

হামলাকারীদের ধরতে ডিএমপির সাঁড়াশি অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পি.এম.
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সংগৃহীত ছবি
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে তিনি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কমিশনার সাজ্জাত আলী বলেন, “ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই গুরুতর। ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকানো থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও র‌্যাবও গ্রেপ্তারের কাজে যুক্ত রয়েছে।”

সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা ৩টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেট্রোপলিটনের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের দিকে হাদিসহ একজন রিকশায় ছিলেন। কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুজন তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা তদন্তের আওতায় রয়েছে।”

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেন, “শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন।”

ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ঢামেকের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। সেখানে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
বিএনপি নেতা সোহেল হত্যার বিচার চাইলেন মীর নেওয়াজ আলী
বিএনপি নেতা সোহেল হত্যার বিচার চাইলেন মীর নেওয়াজ আলী
ধর্ষণের শিকার লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন আমিনুল
ধর্ষণের শিকার লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন আমিনুল